আরেক সহযোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সাবেক রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সহযোগী ওলেগ কালাশনিকভের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক পারিপার্শ্বিক পরিস্থিতিতে ইউক্রেনের সাবেক সরকারের বেশ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন। এর মধ্যে বিরোধীদলীয় রাজনীতিক কালাশনিকভের ঘটনাটি সাম্প্রতিকতম। তিনি আত্মহত্যা করেছেন, নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। কালাশনিকভ সাবেক পার্লামেন্ট সদস্য। তিনি ইয়ানুকোভিচের দল পার্টি অব রিজিওনের একজন সদস্য ছিলেন। গত তিন মাসে ইয়ানুকোভিচের কমপক্ষে আটজন সহযোগী হঠাৎ করে মারা গেছেন। বেশির ভাগ মৃত্যুকেই আত্মহত্যা বলে বর্ণনা করা হয়েছে।
এএফপি