ভাষা-বিষয়ক প্রতিষ্ঠান সোসাইটি ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ বলছে, চলতি বছরজুড়ে জার্মানির রাজনীতিকে ঘিরে থাকা শব্দটি হলো ‘ফ্লিশলিং’। এর বাংলা অর্থ ‘শরণার্থী’। তাই জার্মান ভাষায় ২০১৫ সালকে প্রতিনিধিত্বকারী শব্দ এটিই।
সোসাইটি ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ ১৯৭৭ সাল থেকে কোনো বিশেষ বছরের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থার প্রতিফলনকারী হিসেবে সবচেয়ে আলোচিত শব্দ বা অভিব্যক্তি বাছাই করে আসছে। এ বছরও প্রতিষ্ঠানটি ২ হাজার ৫০০ শব্দ থেকে শীর্ষ ১০ শব্দ বাছাই করে। তারা বলছে, ‘ফ্লিশলিং’-এর মতো আর কোনো জার্মান শব্দই দেশটির জন্য এ বছরকে এত ভালোভাবে তুলে ধরে না। সন্দেহাতীতভাবে এ শব্দটি জার্মানিতে বছরভর অত্যন্ত প্রভাব ফেলে।
দ্বিতীয় শীর্ষ আলোচিত কথাটি হয় ফরাসি বাক্য ‘জো সুই শার্লি’ (আমিও শার্লি)। ফ্রান্সের ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোতে ঘটা সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি সহমর্মিতা জানাতে ফ্রান্সসহ বিশ্বজুড়ে অনেকে এ কথাটি ব্যবহার করেন। আর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের স্লোগান ‘ভিয়া শাফেন ডাস’ অর্থাৎ ‘আমরা পারব’ পেয়েছে দশম অবস্থান। এএফপি।