প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল্পস পর্বতমালার অস্ট্রিয়া অংশে স্কি করতে গিয়ে তুষারধসের নিচে পড়ে কমপক্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের সবাই চেক প্রজাতন্ত্রের নাগরিক। শনিবার অস্ট্রিয়ার ইন্সবার্কের ভাত্তেনতাল উপত্যকার কাছে জান্সজোখ পাহাড়ের তুষারাচ্ছিত গায়ে দুটি দলে মোট ১৭ জন স্কি করছিলেন। হঠাৎ প্রায় ১৬ ফুট উঁচু এবং এক মাইলের বেশি প্রশস্ত তুষারের স্তর ধসে পড়তে শুরু করে। তুষারের মধ্য থেকে বেশ কয়েকজন নিজের চেষ্টায় উঠে আসতে সক্ষম হন। তাঁরা অন্যদের উদ্ধার করেন। তবে পাঁচজনকে উদ্ধার করার আগেই তাঁরা মারা যান। এর আগে গত ১৮ জানুয়ারি আল্পসের ফরাসি অংশে তুষারধসে পাঁচ সেনার মৃত্যু হয়।
বিবিসি