প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের উগ্র ডানপন্থী নেতা ন্যাশনাল ফ্রন্টের মারিন লো পেন আকস্মিক সফরে মিসরে গিয়ে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব ইসলাম ধর্মের বিষয়ে লো পেনের দলের অবস্থান নিয়ে আল-আজহারের ‘গুরুতর উদ্বেগের’ কথা তাঁকে জানান। হাজার বছরের পুরোনো ধর্মীয় উচ্চশিক্ষাকেন্দ্র আল-আজহার সুন্নি ইসলাম ধর্মের বিষয়ে বিশ্বের একটি শীর্ষ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ বলেছে, লো পেনের অনুরোধেই গত বৃহস্পতিবার রাতে ওই সাক্ষাতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি আরও বলেছে, লো পেন স্বীকার করেন, ইসলাম ধর্মকে অনেক সময় এর নামে চালানো সহিংস কার্যকলাপের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়।
এএফপি