প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডে বিদেশি আশ্রয়প্রার্থীদের একটি শিবির গত শনিবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে। তবে সেখানকার ২৪ বাসিন্দাকে অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের অন্তত ৭০ জন কর্মী দুই ঘণ্টা চেষ্টার পর কাল্টব্রুন শহর এলাকায় অবস্থিত ওই আশ্রয়শিবিরের আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ওই ঘটনার তদন্ত করছে। আগুন লাগার কারণ গতকাল রোববার পর্যন্ত অজানা ছিল। এ ব্যাপারে নগর কর্তৃপক্ষের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। আশ্রয়শিবিরটির বাসিন্দাদের আপাতত শহরের সিভিল ডিফেন্স কার্যালয়ে রাখা হয়েছে। তাঁদের পরবর্তী ঠিকানা নির্ধারণ করবে কাল্টব্রুন নগর কর্তৃপক্ষ। রয়টার্স