প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরিতে আশ্রয়প্রার্থী অভিবাসীদের এখন থেকে শিবিরে আটকে রাখা হবে। দেশটির পার্লামেন্ট গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে দেশটির নিরাপত্তা বাহিনী এবং সীমান্ত পুলিশ আর কোনো নির্দেশনা ও অনুমতি ছাড়াই সব শরণার্থীকে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় শিবিরে আটকে রাখতে পারবে। হাঙ্গেরির কট্টরপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেন, ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থীরা হামলা চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায়ই অধিকাংশ আইনপ্রণেতা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। হাঙ্গেরির পার্লামেন্টের এই সিদ্ধান্তের নিন্দা করেছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।