আশ্রয়শিবিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে শরণার্থীদের একটি আশ্রয়শিবিরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রমজান মাসে খাওয়ার সময় নিয়ে বাগ্বিতণ্ডাকে ঘিরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় শিবিরটি ভস্মীভূত হয়। সরকারি কৌঁসুলিদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় ডুসেলডর্ফ শহরে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। শিবিরটিতে মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও উত্তর আফ্রিকার দরিদ্র কিছু দেশের ২৮২ জন পুরুষ শরণার্থী বসবাস করছিলেন। অগ্নিকাণ্ডের পর বাগ্বিতণ্ডায় জড়িত থাকার অভিযোগে দুই মরক্কোর নাগরিকসহ আটক করে পুলিশ।
এএফপি