প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে আবারও পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আহমেদ দাভুতোগলুকে প্রধানমন্ত্রী পদে পুনর্নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন একটি প্রশাসন গঠনের ঘোষণাও আসার কথা ছিল। আগামী ১ নভেম্বর নতুন ওই নির্বাচন হওয়ার কথা। তুরস্কে গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো দলই। এরদোয়ানের প্রতিষ্ঠিত দল ক্ষমতাসীন একে পার্টি ওই নির্বাচনে ২০০২ সালের পর প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়।
এপি