আয়লানের বাবার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন প্রত্যাশীদের জন্য ইউরোপের দরজা খুলে রাখার আবেদন জানিয়েছেন আয়লান কুর্দির বাবা আবদুল্লাহ কুর্দি। সিরিয়ার সংঘাত থেকে বাঁচতে গত বছর ইউরোপ পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে ডুবে প্রাণ হারায় শিশু আয়লান, তার মা ও ভাই। তুরস্কের সমুদ্রসৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা আয়লানের নিথর দেহের ছবি সে সময় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। আবদুল্লাহ কুর্দি বলেন, ‘প্রথম দিকে শরণার্থীদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল বিশ্ববাসী। কিন্তু এ সহমর্মিতা এক মাসও স্থায়ী হয়নি।’
বিবিসি