ইইউ ছাড়লেই নিরাপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিদায় নিলে যুক্তরাজ্য অধিকতর নিরাপদ হবে। কারণ, এতে চলমান শরণার্থীর ঢেউ ঠেকানো যাবে। এ কথা বলেছেন যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই সিক্সয়ের সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ।
ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক দিন পরেই এ মন্তব্য করলেন ডিয়ারলাভ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ঠিক উল্টো কথা বলেন ডিয়ারলাভ। প্রসপেক্ট সাময়িকীতে এক লেখায় তিনি বলেন, যুক্তরাজ্য ইইউ ছাড়লে নিরাপত্তার ক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হবে না। বরং এর ফলে যুক্তরাজ্যের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হতে পারে। সাময়িকীর লেখায় ডিয়ারলাভ বলেন, যুক্তরাজ্য ইইউ ত্যাগ করলে নিরাপত্তার ক্ষেত্রে দুটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যেতে পারে। প্রথমত, ইউরোপীয় মানবাধিকারসংক্রান্ত চুক্তিকে তারা প্রত্যাখ্যান করতে পারএবে। এবং দ্বিতীয়ত, ইইউভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীদের ওপর অধিকতর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে।
রয়টার্স