ইইউ ছাড়ার পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সরে আসার পক্ষে যুক্তরাজ্যে সমর্থন বাড়ছে বলে গতকাল রোববার প্রকাশিত এক নতুন জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। এ জনমতের পেছনে প্যারিসে জঙ্গি হামলা এবং জার্মানির কোলন শহরে অভিবাসীদের নারী লাঞ্ছনা করার ঘটনার প্রতিফলন আছে বলে মনে করা হচ্ছে। জরিপটি অনুযায়ী, ব্রিটিশদের মধ্যে ইইউ ত্যাগের পক্ষে জনমত ৫৩ শতাংশ এবং থেকে যাওয়ার পক্ষে ৪৭ শতাংশ। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০১৭ সালের মধ্যে এ বিষয়ে একটি গণভোট আয়োজনের অঙ্গীকার করেছেন। ইউরোপে থাকার বিরোধী পত্রিকা মেইল অন সানডের এ জরিপে এখনো সিদ্ধান্ত নেননি, এমন ভোটারদের মত নেওয়া হয়নি।
এএফপি