ইইউতে থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভেতরে থাকাই যুক্তরাজ্যের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী জ্যঁ-ক্লদ জাংকার। ইইউ সংস্কারে লন্ডনের দাবিগুলো শোনার প্রাক্কালে গতকাল মঙ্গলবার প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস-এ প্রকাশিত একটি লেখায় তিনি এ মন্তব্য করেন। লুক্সেমবুর্গের সাবেক প্রধানমন্ত্রী জাংকার বলেন, ‘আমি মনে করি ইইউতে যুক্তরাজ্যের থেকে যাওয়া উভয়ের জন্যই কল্যাণকর। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এককভাবে কাজ করার পরিবর্তে সমষ্টিগতভাবে কাজ করলে প্রাপ্তির পরিমাণ বেশি হবে।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইইউর সংস্কারে ব্রাসেলসে এর কার্যালয়ে একটি তালিকা পাঠানো হবে আগামী মাসে। ইইউতে যুক্তরাজ্যের থাকা না থাকা নিয়ে আগামী দুই বছরের মধ্যে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রয়টার্স