প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকর আবার বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে আবারও মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখা ও আন্তর্জাতিক বিধিবিধানের প্রতি সম্মান দেখাতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ইইউর মুখপাত্র ক্যাথেরিন রয় বলেন, আবারও মৃত্যুদণ্ড কার্যকর চালু করার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটিতে অন্তত ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। বুধবার ‘অপ্রাপ্তবয়স্ক’ খুনি আফতাব বাহাদুরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে ইইউ।