প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার সদস্য দেশগুলোকে আগামী দুই বছরের মধ্যে ৪০ হাজার আশ্রয়প্রার্থীকে আশ্রয় দেওয়ার কথা বলেছে। সিরিয়া ও ইরিত্রিয়ার এই আশ্রয়প্রার্থীরা এরই মধ্যে ইতালি ও গ্রিসে চলে এসেছে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে হোম অ্যাফেয়ার্স কমিশনার দিমিত্রিস আভরামোপৌলোস বলেন, ‘ইইউ সদস্য অন্য রাষ্ট্রগুলোতে ৪০ হাজার আশ্রয়প্রার্থীকে পুনর্বাসন করার জরুরি কৌশল হিসেবে আমাদের একটি প্রস্তাব রয়েছে। ইতালি ও গ্রিস থেকে সিরিয়া ও ইরিত্রিয়ার ওই আশ্রয়প্রার্থীদের দুই বছর সময়কালের মধ্যে পুনর্বাসন করতে হবে।’ তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোই ঠিক করবে, কে কত জনকে আশ্রয় দিতে পারবে। এএফপি।