ইইউয়ের সংস্কার কঠিন হলেও অসম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যকে সদস্য হিসেবে রাখতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু সংস্কার করতে হবে। নইলে ওই আঞ্চলিক জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে দেশটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন। প্রস্তাবিত সংস্কারের ওই লক্ষ্যগুলো ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি। খবর এএফপির।
লন্ডনের চ্যাথাম হাউসে গতকাল এক ভাষণে ডেভিড ক্যামেরন বলেন, সংস্কারের লক্ষ্য অর্জনের কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।
ক্যামেরনের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য ও ইউরো মুদ্রা অঞ্চলের বাইরের দেশগুলোর জন্য একক বাজার সুরক্ষা, লাল ফিতার দৌরাত্ম্য কমাতে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি, জোটের বাইরে দেশীয় পার্লামেন্টগুলোর কার্যক্রমে গুরুত্ব আরোপ, শরণার্থী ও অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ ইত্যাদি।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবিগুলো ‘বড় ধরনের সমস্যা’ তৈরি করতে পারে বলে ইউরোপীয় কমিশন গতকাল মন্তব্য করেছে।