প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থসহায়তা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিনিময়ে তুরস্ক অভিবাসীর চাপ সামলাতে ইইউ জোটকে সহায়তা করবে। ইইউ-তুরস্ক সম্মেলনের সিদ্ধান্তের খসড়ায় এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, নিজ ভূখণ্ডে অভিবাসীদের সামাল দিতে প্রাথমিকভাবে আঙ্কারাকে তিন শ কোটি ইউরো সহায়তা দেওয়া হবে। পরে পরিস্থিতির ওপর ভিত্তি করে এই অর্থসহায়তা সমন্বয় করা হবে। এ ছাড়া ২০১৬ সালের অক্টোবর থেকে ইইউ দেশ সফরে তুর্কি নাগরিকদের জন্য ভিসাব্যবস্থা বাতিলের কথা ভাবা হচ্ছে। আর তুরস্ককে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগামী ডিসেম্বরে ইইউয়ের সঙ্গে দেশটির নতুন দফা আলোচনা হবে।
রয়টার্স