ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত যা হলো

ইউক্রেন যুদ্ধ ১২তম দিনে গড়িয়েছে। রুশ সেনারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছেন। ইউক্রেনের দক্ষিণের একাধিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা। অন্য শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। যুদ্ধের মুখে ইউক্রেন থেকে প্রায় ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনকে নিরস্ত্র না করা পর্যন্ত এ যুদ্ধ থামবে না। এদিকে পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধবিমান, অস্ত্র ও গোলাবারুদ চাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো হবে। যুদ্ধ শুরুর পর গত ১২ দিনে ইউক্রেনে যা যা ঘটেছে, ছবিতে সেই পরিস্থিতির বিবরণ তুলে ধরা হলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
ইউক্রেনের খারকিভ শহরে রুশ সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের সামনে দাঁড়িয়ে আছেন আহত এক নারী। ২৪ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
২ / ১০
ট্যাংকবহর নিয়ে ইউক্রেনের দক্ষিণের কৌশলগত বন্দর নগরী মারিউপোলে ঢুকছেন রাশিয়ার সেনারা। ২৪ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৩ / ১০
ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে ইরপিন শহরে রাশিয়ার সেনাদের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন। ৩ মার্চ
ছবি: রয়টার্স
৪ / ১০
কিয়েভের টিভি টাওয়ারে রুশ বিমান হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ ঢেকে নিয়ে যাচ্ছেন পুলিশের কর্মকর্তারা। ১ মার্চ
ছবি: এএফপি
৫ / ১০
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সংবিধান স্কয়ার নামে এক এলাকায় রাশিয়ার সেনাদের গোলাবর্ষণের চিহ্ন। ২ মার্চ
ছবি: এএফপি
৬ / ১০
উত্তর ইউক্রেনের আঞ্চলিক রাজধানী চেরনিহিভে রাশিয়ার সেনাদের হামলায় ১ দিনে ৪৭ জন নিহত হয়েছেন। ৩ মার্চ
ছবি: এএফপি
৭ / ১০
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কেন্দ্রস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়। ১ মার্চ
ছবি: এএফপি
৮ / ১০
ইরপিন শহরে রুশ সেনাদের হামলায় ধসে যাওয়া সেতু পারাপারে বাসিন্দাদের সাহায্য করছেন ইউক্রেনের সেনারা। ৫ মার্চ
ছবি: এএফপি
৯ / ১০
ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াইয়ের পর কিয়েভের পশ্চিমের বুছা শহরে পড়ে আছে ধ্বংস হওয়া রাশিয়ার সাঁজোয়া যান। ৪ মার্চ
ছবি: এএফপি
১০ / ১০
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন। ২৬ ফেব্রুয়ারি
ছবি: এএফপি