ইউক্রেন সংকট নিরসনের লক্ষ্যে 'রূপরেখা' হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই বন্ধ করার লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। বেলারুশে এক আঞ্চলিক বৈঠকের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর গতকাল বুধবার এ ঘোষণা দেন পোরোশেঙ্কো। খবর এএফপি ও বিবিসির।
বেলারুশেই ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দুই নেতার প্রথম সামনাসামনি আলোচনা হয়। পোরোশেঙ্কোর সঙ্গে আলাপকালে পুতিন বলেছেন, সংলাপ আয়োজনের ব্যাপারে রাশিয়া সহায়তা করবে। তবে লড়াই বন্ধ করাটা ইউক্রেনের নিজস্ব ব্যাপার।
ইউক্রেন ছাড়াও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনের বিদ্রোহীদের মদদ দিচ্ছে রাশিয়া। মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে। পুতিনের সঙ্গে সংলাপের পর পোরোশেঙ্কো বলেন, অস্ত্রবিরতির জন্য শিগগিরই রূপরেখা তৈরি করা হবে।