ইউক্রেন সফরে গেলেন ম্যার্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গতকাল শনিবার ইউক্রেন সফরে গেছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় রাশিয়ার ‘জোর করে’ ত্রাণবহর পাঠানোর সিদ্ধান্ত ‘বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনবে’ মন্তব্য করার পরদিনই দেশটি সফরে গেলেন তিনি। বিবিসি ও এএফপি।
ম্যার্কেলের এই সফরকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সীমান্তে কয়েক দিন অপেক্ষার পর ইউক্রেন সরকারের অনুমতি ছাড়াই রাশিয়ার শতাধিক গাড়ির একটি বহর গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে প্রবেশ করে। এ ঘটনাকে ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইউক্রেন সরকার ও যুক্তরাষ্ট্র।পশ্চিমা দেশগুলো আশঙ্কা, গাড়িবহর ইউক্রেনে প্রবেশ করা দেশটিতে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ পরিকল্পনার অংশ হতে পারে। যদিও মস্কো বলছে, ওই বহরে শুধু খাদ্য, পানীয় ও জেনারেটর ছিল।