ইউক্রেনও করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন সরকার রাশিয়া ও অন্য কয়েকটি দেশের ১৭২ জন নাগরিক এবং ৬৫টি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইউক্রেনে সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে অর্থায়ন করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক। প্রধানমন্ত্রী বলেছেন, এ বিষয়ে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ পাঠানো হবে। তিনি আশা করছেন, পার্লামেন্ট আগামী মঙ্গলবার আইন প্রণয়ন করতে পারবে। ইউক্রেন নিয়ে পাশ্চাত্যের শাস্তিমূলক ব্যবস্থার পাল্টা হিসেবে রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খাদ্য আমদানিবিষয়ক নিষেধাজ্ঞা আরোপের কথা বলার দুই দিন পর ইউক্রেন এ ব্যবস্থা নিল।
রয়টার্স