ইউক্রেনে আরও ৩০ কোটি ডলার সহায়তা দেবে পেন্টাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ
ফাইল ছবি: এএফপি

ইউক্রেনে অতিরিক্ত ৩০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। এর আগে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছিল। খবর এএফপির

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়াতে তারা এ সহায়তা দিচ্ছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর ওয়াশিংটন ১৬০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

আরও পড়ুন

প্রতিরক্ষা সহায়তার মধ্যে লেজার রকেট সিস্টেম, ড্রোন, গোলাবারুদ, রাতে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র, কৌশলগত সুরক্ষিত যোগাযোগব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

আরও পড়ুন

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।