ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ এখন রাশিয়ার দখলে: জেলেনস্কি

ক্রিমিয়ায় রাশিয়ার একটি সাঁজোয়া যানে বসে আছেন সেনারাফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ রাশিয়ার সামরিক বাহিনীর দখলে রয়েছে বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার দখল করা এলাকার আয়তন বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের মোট ভূখণ্ডের চেয়ে অনেক বেশি। খবর বিবিসির

স্থানীয় সময় বৃহস্পতিবার লুক্সেমবার্গের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, ইউক্রেনের প্রায় ১ লাখ ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা এখন মস্কোর নিয়ন্ত্রণে। এর মধ্যে অবশ্য ক্রিমিয়া ও ২০১৪ সালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে যাওয়া পূর্ব ইউক্রেনের অঞ্চলগুলোও রয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার অভিযানে ইউক্রেনে শুধু অবকাঠামোগত ক্ষতিই হয়নি, হামলা থেকে প্রাণ বাঁচাতে নিজ বাড়িঘর ছেড়ে গেছে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। তাদের মধ্যে পাঁচ কোটির বেশি দেশের বাইরে চলে গেছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। তবে জাতিসংঘের দেওয়া হিসাব অনুযায়ী, যুদ্ধের জেরে ইউক্রেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৫০ লাখ।

আরও পড়ুন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি। সংখ্যাটা ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানে ও ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত চেচনিয়ায় চলা যুদ্ধে রাশিয়া যত সেনা হারিয়েছে, তার চেয়ে বেশি। তবে মস্কো বলেছে, ইউক্রেন যুদ্ধে তাদের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন