ইউক্রেনের যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ লুহানস্ক শহরের কাছে একটি সরকারি যুদ্ধবিমান ভূপাতিত করেছে রুশপন্থী বিদ্রোহীরা। সরকারি বাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসির।
গতকাল রোববার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর জানিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, বিমানটি থেকে চালক অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তিনি নিরাপদে আছেন।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্গত লোকজনের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাওয়া রুশ ট্রাকবহরের কয়েকটি গাড়ি গতকাল রুশপন্থী বিদ্রোহীনিয়ন্ত্রিত একটি সীমান্ত ফাঁড়িতে পৌঁছেছে। আর ইউক্রেন সরকারও এ বহরে মানবিক ত্রাণ উপকরণ থাকার বিষয়টির স্বীকৃতি দিয়েছে। দেশটির সরকারি ওয়েবসাইটে গতকাল এ স্বীকৃতিদানের বিষয় নিশ্চিত করা হয়।