ইজিয়ান সাগরে নৌকাডুবি, ৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে ইজিয়ান সাগরে নৌকা ডুবে কমপক্ষে ৩৯ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়াও ৬০ জনেরও অভিবাসনপ্রত্যাশীকে তুরস্কের একটি রিসোর্টের কাছ থেকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা। বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়।
কয়েক দিন আগেই ​গ্রিসের সামোস দ্বীপের কাছে উপকূলে নৌ​কাডুবিতে ২৬ জন অভিবাসীর মৃত্যু হয়।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে এখনো হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে আশ্রয় নেওয়ার জন্য সাগরপথে তুরস্ক থেকে সাগরপথে ঝুঁকিপূর্ণভাবে গ্রিসের দিকে যাচ্ছে।