ইতালিতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার বিখ্যাত বারদো জাদুঘরে গত মার্চে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজন তুইল আবদেলমাজিদকে ইতালি থেকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ২২ বছর বয়সী আবদেলমাজিদ মরক্কোর নাগরিক। পুলিশ জানায়, আবদেলমাজিদের বিরুদ্ধে বেশ কয়েকটি দেশে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি মা ও দুই ভাইকে নিয়ে ইতালির মিলানের কাছাকাছি গাজ্জানো এলাকায় বাস করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তিউনিসিয়ার রাজধানী তিউনিসের জাদুঘরটিতে চালানো গত ১৮ মার্চের হামলায় ২১ বিদেশি পর্যটকসহ ২২ জন নিহত হয়। ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। রয়টার্স