ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হন। ছবি: এএফপি
ইতালির দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত হন। ছবি: এএফপি

ইতালিতে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় বারি ও বারলেত্তা শহরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি ট্রেন একই লাইনে চলে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে। জরুরি বিভাগের কর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধার করছেন। দুর্ঘটনার পরের পরিস্থিতিকে ‘নাটকীয়’ বলে উল্লেখ করে আহত যাত্রীদের জন্য রক্ত দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান রিকার্ডো জিনগারো বলেন, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অনেক যাত্রীরই অবস্থা আশঙ্কাজনক। তাই নিহত মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।