ইতালিতে বাস দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন কিশোর-তরুণ নিহত হয়েছে। হাঙ্গেরির একদল শিক্ষার্থী ওই গাড়িটিতে ছিল। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে বাসটির পেছনে আগুন ধরে গিয়েছিল।
দুর্ঘটনাকবলিত বাসটিতে আরোহীর সংখ্যা ছিল প্রায় ৫০। তাদের বেশির ভাগই হাঙ্গেরীয়, যাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। দুর্ঘটনায় আহত ৩৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে দশ জনের অবস্থা গুরুতর, তবে বিপদমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাঙ্গেরির একটি বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রছাত্রীদের নিয়ে ফ্রান্সের পার্বত্য অঞ্চলে ছুটি কাটাতে গিয়েছিল। বেড়ানো শেষে বুদাপেস্টে ফেরার পথে শুক্রবার রাতে ইতালির ভেরোনা শহরের কাছে তারা দুর্ঘটনার কবলে পড়ে। ইতালির সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ফ্রান্সের নাগরিক। গাড়িতে তাঁর পরিবারের সদস্যরা ও ছিল।