ছবিতে ইতালির ভূমিকম্প, নিহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির মধ্যাঞ্চলে আজ বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। বহু লোক আহত হয়েছে। একই সঙ্গে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২।

স্থানীয় সময় মধ্যরাতে রোমের পূর্বদিকে ১৭০ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে বলে এএফপির খবরে বলা হয়।

দ্য ন্যশনাল সিভিল প্রোটেকশন সংস্থার কর্মকর্তাদের ভাষ্য, এখনো উদ্ধারকাজ চলছে। তাই নিহত ব্যক্তির সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

তবে লাইজো ও মারচে অঞ্চলের অ্যামত্রিস, অ্যাকুমোলি ও আরকুয়াতা দেল ট্রোনটো নামের এই তিন পাহাড়ি গ্রামে হতাহত ব্যক্তির সংখ্যা বেশি।
স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, আরকুয়াতাতে ১০ জন, অ্যামত্রিসে ছয়জন ও অ্যাকুমোলিতে দুজন নিহত হয়েছে। এ ছাড়া এসব জায়গার অনেক মানুষ এখনো নিখোঁজ।

.
.

ভূমিকম্পের ভয়াবহতায় কান্নায় ভেঙে পড়েন এক ব্যক্তি। ছবি: এএফপি

.
.

ভূমিকম্প ফের আঘাত হানার আশঙ্কায় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি

.
.

বাড়িঘরের ধ্বংসস্তূপের সামনে বাসিন্দারা। ছবি: এএফপি

.
.

ভবন ধসে ভাঙা অংশ পড়েছে গাড়ির ওপর। ছবি: এএফপি

.
.

ধ্বংসযজ্ঞের পর ভবনের বাসিন্দারা পরস্পরের সহায়তায় এগিয়ে আসেন। ছবি: এএফপি

.
.

নিখোঁজ স্বজনকে খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে। ছবি: এএফপি

.
.

ধ্বংসস্তূপ থেকে স্থানীয় এক বাসিন্দাকে উদ্ধার করা হচ্ছে। ছবি: এএফপি

.
.

ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি: রয়টার্স

.
.

ধ্বংসস্তূপ থেকে জীবিত একজনকে উদ্ধার। ছবি: রয়টার্স

.
.

ঢেকে রাখা মরদেহ। ছবি: রয়টার্স

.
.

বাড়িঘর হারিয়ে অসহায় মানুষ। ছবি: রয়টার্স

.
.

অ্যামত্রিসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির একাংশ। ছবি: রয়টার্স