ইতালিতে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজনকে জীবিত উদ্ধার করে নিয়ে আসা হয়। ছবি: রয়টার্স
একজনকে জীবিত উদ্ধার করে নিয়ে আসা হয়। ছবি: রয়টার্স

ইতালির মধ্যাঞ্চলে আজ বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। সিভিল প্রোটেকশন ইউনিটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।

আরকুয়াতা দেল ট্রোনটো গ্রামে উদ্ধার করা লাশগুলো ঢেকে রাখা হয়েছে। ছবি: রয়টার্স
আরকুয়াতা দেল ট্রোনটো গ্রামে উদ্ধার করা লাশগুলো ঢেকে রাখা হয়েছে। ছবি: রয়টার্স

এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২। একই সঙ্গে বহু ভবন বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমের পূর্ব দিকে ১৭০ কিলোমিটার পূর্বে ১০ কিলোমিটার গভীরে।

লাইজো ও মারচে অঞ্চলের অ্যামত্রিস, অ্যাকুমোলি ও আরকুয়াতা দেল ট্রোনটো নামের এই তিন পাহাড়ি গ্রামে হতাহত মানুষের সংখ্যা বেশি।

সিভিল প্রোটেকশন ইউনিটের জরুরি বিভাগের প্রধান ইমাকোলাতা পোসতিলিয়ন বলেন, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। অনেকে নিখোঁজ।