ইতালির ভূমিকম্প ৩০ বছরের মধ্যে ভয়াবহতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে ইতালির কোনো কোনো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: এএফপি
ভূমিকম্পে ইতালির কোনো কোনো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: এএফপি

ইতালিতে আঘাত হানা বুধবারের ভূমিকম্প ছিল দেশটির ইতিহাসে গত ৩০ বছরের মধ্যে ভয়াবহতম। এতে অন্তত আড়াই শ মানুষের মৃত্যু হয়। আহত হয় কয়েক হাজার। ইতালিতে উল্লেখযোগ্য কয়েকটি ভূমিকম্পের ঘটনা তুলে ধরা হলো।

আগস্ট ২৪, ২০১৬: ইতালির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এতে বহু ভবন ধসে পড়েছে। মারা গেছে অন্তত অন্তত আড়াই শ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

মে, ২০১২: উত্তরাঞ্চলীয় ইমিলিয়া রোমাঙ্গা অঞ্চলে ১০ দিনের ব্যবধানে বড় ধরনের দুটি ভূমিকম্প হয়। এতে ২৩ জন মারা যায়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় ১৪ হাজার মানুষ।

এপ্রিল ৬, ২০০৯: ভূমিকম্পে কেঁপে উঠে ইতালির মধ্যাঞ্চল। প্রাণ হারায় ৩০৯ জন। গৃহহীন হয়ে পড়ে প্রায় ৬৫ হাজার মানুষ। পাহাড়ি অঞ্চল আবরুজ্জুর রাজধানী লা’ অ্যাকুইলাতে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটে।

ইতালিতে গত বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল দেশটির ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। ছবি: এএফপি
ইতালিতে গত বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল দেশটির ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। ছবি: এএফপি

অক্টোবর ৩১, ২০০২: ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে মোলিজ অঞ্চলের মধ্য পূর্বাঞ্চলে। সেখানকার সান গিওলিয়্নতো দি পুগলিয়া গ্রামে স্কুলভবন ধসে পড়ে মারা যায় ২৭ শিক্ষার্থী ও ৩ শিক্ষক। আহত হন ৬১ জন।

সেপ্টেম্বর ৬, ২০০২: সিসিলির পালেরমোতে ভূমিকম্পে মারা যায় ২ জন।

জুলাই ১৭, ২০০১: ইতালির উত্তরাঞ্চলীয় বোলজানো শহরের কাছে স্বায়ত্তশাসিত আলতো আদিজে এলাকায় অন্তত তিনজন মারা যান।

সেপ্টেম্বর ২৬ ও অক্টোবর ৩, ১৯৯৭: এক সপ্তাহের ব্যবধানে ইতালির মধ্যাঞ্চলে উমব্রিয়া ও পূর্বাঞ্চলে মার্খে ভয়ানক দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে ১২ জনের মৃত্যু হয়। ঘরবাড়ি ছাড়া হয়েছে ৩৮ হাজার। ভূমিকম্পে অনেকগুলো ঐতিহাসিক ভবন ধসে পড়ে।

ডিসেম্বর ১৩, ১৯৯০: সিসিলিতে ভূমিকম্পে ১৭ জন মারা যায়, ২০০ জন আহত হয়।

মে ৫, ১৯৯০: বাসিলিকেত অঞ্চলে ভূমিকম্পে চারজন মারা যায়।

ডিসেম্বর ২৮, ১৯০৮: ইতালির এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহতম ভূমিকম্পে রেজ্জিও ডি কালাব্রিয়া ও সিসিলিতে ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়।