প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে বিধ্বস্ত জার্মানির উড়োজাহাজটির সহবৈমানিক আন্ড্রিয়াস লুবিৎস ইন্টারনেটে আত্মহত্যার উপায় খুঁজেছিলেন। লুবিৎসের ফ্ল্যাট থেকে পুলিশ একটি ট্যাবলেট কম্পিউটারও জব্দ করেছিল। কৌঁসুলির কার্যালয় জানায়, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সপ্তাহ খানেক আগে ওই কম্পিউটার থেকে ইন্টারনেটে ‘আত্মহত্যার বিভিন্ন উপায়’, ‘ককপিটের দরজা ও এর নিরাপত্তাব্যবস্থা’ ইত্যাদি তথ্য খোঁজার ইঙ্গিত মিলেছে। তদন্তকারীদের ধারণা, সহবৈমানিক লুবিৎস ইচ্ছা করেই উড়োজাহাজটিকে পাহাড়ে আছড়ে ফেলেন। এদিকে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স খুঁজে পাওয়া গেছে।
রয়টার্স