ইবোলা আক্রান্ত দেশের লোক অস্ট্রেলিয়ার ভিসা পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়া পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়া ঢালাওভাবে বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ধনী দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই প্রথম এমন কঠোর সিদ্ধান্ত নিল। খবর রয়টার্স ও এএফপির।
অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী স্কট মরিসন গত সোমবার দেশটির পার্লামেন্টে বলেন, ইবোলা আক্রান্ত সিয়েরা লিওন, গিনি ও লাইবেরিয়ার নাগরিকদের অস্ট্রেলিয়ায় আসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। ভিসা বন্ধের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।
এদিকে সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ঘোষণা দিয়েছে, এখন থেকে ইবোলার সন্দেহভাজন আক্রান্তদের কেবল তাপমাত্রা দেখার জন্য পর্যবেক্ষণে রাখা হবে। আগের মতো ২১ দিন ধরে আলাদা করে রাখা হবে না।