ইস্তাম্বুলে অ্যামনেস্টির পরিচালকসহ গ্রেপ্তার ৮
তুরস্কের পুলিশ দেশটির অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক ইদিল ইছারসহ ৮ কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, তুর্কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক ইদিল ইছারসহ ৮ জনকে পুলিশ গতকাল বুধবার গ্রেপ্তার করেছে। ইস্তাম্বুলের বুয়াকাদায় ‘ডিজিটাল নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যায় এসএসএফের সঙ্গে গ্রেপ্তারকৃত সাতজন মানবাধিকার কর্মীর নামকরণ করা হয়: নারী কাউন্সিলের ইলখনুর উস্তেন; মানবাধিকার এজেন্ডা অ্যাসোসিয়েশনের গুনাল কুরসান এবং ভেলি আকু; সিটিজেন অ্যাসেম্বলির ওজলেম ডালকিরান ও নালান এরকাম; অধিকার সংক্রান্ত অ্যাসোসিয়েশনের নেতাজ তাসতেন এবং আইনজীবী সেহমুস ওজবেকলি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক সলিল শেঠি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া তুর্কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালকসহ ৮ জনকে গ্রেপ্তারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, ‘তাদের অবশ্যই বিনা শর্তে দ্রুত ছেড়ে দিতে হবে।’