ইস্তাম্বুলে আত্মঘাতী হামলা, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিদেশি নাগরিকসহ অন্তত ৩৬ জন। আজ শনিবার ব্যস্ততম এলাকায় এই হামলা চালানো হয়। খবর বিবিসির।

ইস্তাম্বুলের কর্মকর্তারা জানান, ইস্তাম্বুলের ইসতিকলাল স্ট্রিটে ব্যস্ততম বাজারে এই হামলা চালানো হয়েছে। তাৎ​ক্ষণিকভাবে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ৩৬ জনের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক।
এই হামলার দায় কেউ স্বীকার করেনি। যদিও তুরস্ক সরকারের পক্ষ থেকে ​অভিযোগ করা হয়েছে, কুর্দিপন্থী পিকেকে এই হামলার জন্য দায়ী।
১৪ মার্চ তুরস্কের রাজধানী আঙ্কারায় ভয়াবহ হামলায় ৩৪ জন নিহত হন। সেই হামলার পাঁচ দিনের মাথায় এবার ইস্তাম্বুলে হামলা চালানো হলো।