ইহুদিবিদ্বেষ-বিরোধী প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি ব্লেয়ার
টনি ব্লেয়ার

ইউরোপে ইহুদিবিদ্বেষ ও জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে গঠিত একটি সংস্থার প্রধান হচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার নাম ইউরোপিয়ান কাউন্সিল অন টলারেন্স অ্যান্ড রিকনসিলিয়েশন (ইসিটিআর)। খবর বিবিসির।
এ মাসেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্যবিষয়ক দূতের পদ ছেড়ে দিচ্ছেন ব্লেয়ার। ইসিটিআর ইউরোপে জাতি ও সম্প্রদায়গত সহনশীলতা বিষয়ে ‘মতামত গঠন ও পরামর্শক সংস্থা’ হিসেবে কাজ করে। সংস্থাটি জাতিবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষের সংজ্ঞা নির্ধারণ করতে আইন করার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইসিটিআর চায়, বিশেষ করে ইউরোপে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়া ইহুদিদের উপাসনার স্থান সিনাগগ ও তাদের স্কুলগুলোর নিরাপত্তায় সরকার বিশেষ ব্যবস্থা নিক।