উগ্র ডানপন্থীরা এগিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) আগামী সপ্তাহান্তে অনুষ্ঠেয় আঞ্চলিক নির্বাচনে বড় ধরনের জয় পাবে বলে মনে করা হচ্ছে। খবর এএফপির।
এফএনের নেতা মারিন লো পেন সমাজতন্ত্রীদের সাবেক ঘাঁটি উত্তরাঞ্চলের নর্দ পাস দো ক্যালেই-পিকার্দিতে জয় পাবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তাঁর ২৫ বছর বয়সী ভাগনি মারিয়ঁ মার্শাল-লো পেন দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। মুসলিম ও অভিবাসীবিরোধী এনএন দল এর আগে কখনো ফ্রান্সের কোনো অঞ্চল নিয়ন্ত্রণ না করলেও প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে জরিপে তাদের প্রতি সমর্থন বাড়ছে।