উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী নেতা ম্যাকগিনেস প্রয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী নেতা ও সাবেক ডেপুটি ফার্স্ট মিনিস্টার মার্টিন ম্যাকগিনেস গতকাল মঙ্গলবার মারা গেছেন। তিনি সশস্ত্র সংগঠন আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) কমান্ডার এবং এর রাজনৈতিক শাখা সিন ফেইনের নেতা ছিলেন। সশস্ত্র আন্দোলন ছেড়ে উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ম্যাকগিনেস।
১৯৯৮ সালের ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে’ চুক্তির মাধ্যমে ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন মার্টিন ম্যাকগিনেস। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রধানমন্ত্রী থেরেসা মেসহ দেশের রাজনৈতিক মহল।