উত্তর ককেশাসে দুই পুলিশ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজনৈতিকভাবে অস্থির অঞ্চল উত্তর ককেশাসে গতকাল শনিবার বন্দুক হামলায় ট্রাফিক পুলিশের দুজন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় রুশ তদন্ত কমিটি এ খবর নিশ্চিত করেছে।
তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, ককেশাসের মালগোবেক শহরে অজ্ঞাত ব্যক্তিদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যদের বহনকারী গাড়িতে আগুন ধরে যায়। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। উত্তর ককেশাসে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা নতুন নয়। জঙ্গি ইসলামি বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই এমন হামলা চালিয়ে থাকে। গত সপ্তাহে দক্ষিণ রাশিয়ার আস্ত্রাখান শহরে দুই ট্রাফিক পুলিশ সদস্যকে হত্যার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।