উপকূলে নয়টি লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসগামী এক নৌকা গতকাল মঙ্গলবার আংশিক ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুসহ নয় অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। তুর্কি কোস্টগার্ড এক বিবৃতিতে নয়টি লাশ পাওয়ার কথা জানায়। গতকাল সন্ধ্যার আগ মুহূর্তে তুরস্কের ইজমির প্রদেশের সেফেরিহিসার উপকূলের কাছে নৌকাটি ডুবে গেলে এসব প্রাণহানি ঘটে। দোগান নিউজ এজেন্সি বলছে, সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ১১ জন। তাঁরা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পরে কোস্টগার্ড দুজনকে উদ্ধার ও নয়টি লাশ পায়। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানায়, গত জানুয়ারি মাসে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এর মধ্যে শেষ সপ্তাহেই মারা যায় শতাধিক মানুষ। রয়টার্স