প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, ২০১৫ সালের বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি হতে পারে। এ বছরের অক্টোবর মাস পর্যন্ত সংগৃহীত উপাত্তে দেখা যায়, আগের বছরগুলোর পুরো বছরের গড় তাপমাত্রার চেয়ে এ সময়ের তাপমাত্রা ‘বেশ খানিকটা ওপরে’। গবেষকেরা বলছেন, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরের তাপমাত্রাও সবচেয়ে বেশি। উষ্ণতা সৃষ্টিকারী প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু এল নিনো এবং মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নই এই তাপমাত্রা বৃদ্ধির কারণ বলে অভিমত গবেষকদের। ডব্লিউএমও বলছে, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পাওয়া উপাত্ত অনুযায়ী, ২০১৫ সালের বৈশ্বিক গড় তাপমাত্রা ১৯৬১ থেকে ১৯৯০ সালের চেয়ে শূন্য দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিবিসি