উড়োজাহাজ বিধ্বস্ত হলেও আরোহী অক্ষত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। কিন্তু বেঁচে গেছেন এর ১৩ আরোহীর সবাই। তাঁরা প্রাণে বেঁচেছেন প্যারাসুট নিয়ে সময়মতো ঝাঁপিয়ে পড়ে। খবর বিবিসির।
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ঘটেছে এ ঘটনা। বিধ্বস্ত উড়োজাহাজের আরোহীরা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ার ক্রীড়া ‘স্কাইডাইভ’ করতে গিয়েছিলেন। উড়োজাহাজে গোলযোগ দেখা দিলে তাঁরা প্যারাসুটের সাহায্যে আগেই ঝাঁপ দিয়ে নিচের লেকে নিরাপদে নেমে আসেন।
কর্তৃপক্ষ জানায়, লেক তাউপোর ওপর দিয়ে যাওয়ার সময় বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তাউপোর মেয়র ডেবিড ট্রেওয়াভাস জানান, উড়োজাহাজটি মাটি থেকে ১ হাজার ৩০০ মিটার ওপরে থাকা অবস্থায় এর ইিঞ্জনের শক্তি নিঃশেষ হয়ে যায়। তখন পাইলট সবাইকে লাফ দিতে বলেন। বিমানের ছয়জন ক্রু সদস্য পরিকল্পনা অনুযায়ী আরোহী ছয়জনকে তাঁদের সঙ্গে বেঁধে প্যারাসুট নিয়ে লাফ দেন।