কালো তালিকা থেকে কিউবা বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ পরিচালিত কালো তালিকাভুক্ত দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্ধশতাব্দী ধরে দুই দেশের মধ্যকার সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র এ যুগান্তকারী পদক্ষেপ নিল। এর আগে চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হাভানাকে ওই তালিকা থেকে বাদ দেওয়ার ইচ্ছার কথা কংগ্রেসকে জানিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এখন পররাষ্ট্রমন্ত্রী ‘রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ পরিচালিত দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন; যা আজ ২৯ মে ২০১৫ থেকে কার্যকর।’
এএফপি।