এএফপির বর্ষসেরা ব্যক্তিত্ব মেরকেল

বার্তা সংস্থা এএফপিতে কর্মরত সাংবাদিকদের ভোটে এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গ্রিসের ঋণ সংকট এবং ইউরোপের শরণার্থী সমস্যা মোকাবিলায় তাঁর অনবদ্য নেতৃত্বের জন্য এএফপির সাংবাদিকেরা তাঁকেই বেছে নিয়েছেন। খবর এএফপির।
প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালে তিনি ছিলেন এএফপির দৃষ্টিতে সেরা ব্যক্তিত্ব।
তালিকায় তৃতীয় অবস্থানে আছেন পোপ ফ্রান্সিস। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদির অবস্থান পঞ্চমে। এরপর প্রভাবশালী ব্যক্তিত্ব তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তমে রয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন-প্রত্যাশী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নবম স্থানে আছেন ফিফার বহিষ্কৃত সভাপতি সেপ ব্ল্যাটার।