এক চুনির দাম ২৩৬ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল মঙ্গলবার দুষ্প্রাপ্য একটি বার্মিজ চুনি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ২৫.৫৯ ক্যারেটের রক্তগোলাপি চুনিটির দাম তিন কোটি তিন লাখ ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৩৬ কোটি টাকার বেশি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ‘দ্য সানরাইজ রুবি’ নামের চুনিটি নিলামের আয়োজক ছিল নিলামকারী প্রতিষ্ঠান সদাবি’স।
সদাবি’স জানিয়েছে, নিলামটি প্রতিযোগিতামূলক হয়েছে। টেলিফোনের মাধ্যমে দর হেঁকে অজ্ঞাত এক ব্যক্তি চুনিটি কিনে নিয়েছেন।
কর্তৃপক্ষ বলছে, চুনিটি মিয়ানমারের। এটি এক কোটি ২০ লাখ থেকে এক কোটি ৮০ লাখ ডলারে বিক্রির প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়ে রেকর্ড সৃষ্টি করেছে।