এক পায়রার দাম প্রায় দেড় কোটি টাকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির পুলিশ চুরি হওয়া এমন একটি পায়রার খোঁজ করছে, যেটির দাম ১ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটির দাম পড়বে প্রায় ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার টাকা।
আজ বুধবার এনডিটিভি অনলাইনের এক খবরে জানানো হয়, পায়রাটির সন্ধানদাতাকে অর্থ পুরস্কার দেওয়া হবে। অর্থ পুরস্কারের মূল্যমান ৯ লাখ ৫৮ হাজার টাকা।
ডুসেলড্রফ পুলিশ জানায়, চুরি হওয়া ছয় বছর বয়সী পায়রাটির নাম এএস ৯৬৯। শহরের উপকণ্ঠের একটি পক্ষীশালা থেকে গত শনিবার রাতে পায়রাটি চুরি হয়।
পুলিশ জানায়, হালকা ধূসর রঙের ওই পায়রাটি পক্ষীশালার সবচেয়ে দামি পাখি ছিল। পায়রাটির দাম এক লাখ ৮৪ হাজার মার্কিন ডলার বলে দাবি করেছেন সেটির মালিক। পায়রাটির উদ্ধার করতে তিনি ১২ হাজার ২৫০ ডলার অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।