এক বছর ধরে পরিকল্পনা করছিলেন হামলাকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলি ডেভিড সনবোলি
আলি ডেভিড সনবোলি

জার্মানির মিউনিখ শহরের বিপণিবিতানে হামলাকারী বন্দুকধারী গত এক বছর ধরে ওই হামলার পরিকল্পনা করছিলেন। আজ রোববার জার্মানির পুলিশ এ কথা জানিয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া বিপণিবিতানে ১৮ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিকের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৭ জন। এটি ইউরোপে গত কয়েক দিনের মধ্যে তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।
দেশটির বাভারিয়া রাজ্যের পুলিশ জানায়, বন্দুকধারী ওই তরুণ মিউনিখে হামলা চালানোর জন্য এক বছর ধরে পরিকল্পনা করছিলেন। এর আগে তিনি জার্মানির দক্ষিণ-পূর্ব এলাকার একটি স্কুল পরিদর্শন করেন। ২০০৯ সালে ওই স্কুলে বন্দুকধারীর গোলাগুলিতে ১৫ জন নিহত হয়েছিলেন।


বাভারিয়া রাজ্যের পুলিশ অপরাধ শাখার প্রধান রবার্ট হেইম বার্গার বলেন, বন্দুকধারীর বাড়িতে কিছু উপাদান পাওয়া গেছে, যার মধ্যে ছিল অপরাধ ধরনের সহিংস ভিডিও। তিনি অস্ত্রও কিনেছিলেন। তাঁর বাসায় গোলাক-১৭ বন্দুক পাওয়া গেছে। তিনি বলেন, ওই বন্দুকধারীর মা-বাবা প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁরা কারও সঙ্গে কথা বলছেন না।

হামলাকারী তরুণের নাম প্রকাশ করা হয়নি। তবে ডেইলি মেইল পত্রিকা তাঁর নাম আলি ডেভিড সনবোলি বলে উল্লেখ করে একটি ছবি প্রকাশ করেছে। তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ শহরেই। জার্মানির পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, ওই তরুণ একাই গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে তাঁর বাসায় বিভিন্ন হামলার ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের কপি পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণ মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুন