এথেন্সে ফরাসি দূতাবাসে গ্রেনেড হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের রাজধানী এথেন্সে ফরাসি দূতাবাসে গ্রেনেড হামলা হয়েছে। এতে সেখানে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মোটরসাইকেলে চড়ে দুর্বৃত্তরা এ গ্রেনেড ছুড়ে মারে। 


পার্লামেন্টের উল্টো পাশে অবস্থিত এই দূতাবাসে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

গ্রিসের সন্ত্রাসবিরোধী পুলিশ হামলার ঘটনা তদন্ত করে দেখছে। কূটনৈতিক মিশনগুলোতে প্রায়ই স্থানীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সহিংসতা ঘটিয়ে থাকে। তাই পুলিশ এ বিষয়টিকে মাথায় রেখেছে।

আহত ওই পুলিশ কর্মকর্তা দূতাবাসের প্রধান প্রবেশপথের সামনে ছিলেন। গ্রেনেড বিস্ফোরণে তাঁর পায়ে সামান্য জখম হয়েছে এবং প্রবেশ ফটকের কিছুটা ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ দূতাবাস এলাকা সিলগালা করে দিয়েছে।