ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ইতালি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। ইরান সফররত ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলিয়োনি গত মঙ্গলবার রেনজির পক্ষে এই আমন্ত্রণ জানান। ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির ঐতিহাসিক পরমাণু চুক্তির পর রুহানি পাশ্চাত্যের একের পর এক দেশ সফরের আমন্ত্রণ পেতে শুরু করেছেন। এর আগে তাঁকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী জেনতিলিয়োনি বলেন, তাঁর দেশই হবে রুহানির প্রথম গন্তব্য। কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ইতালি ও ইরান অর্থনীতির নানা খাতে সহযোগিতা বাড়াতে পারে বলে মনে করেন জেনতিলিয়োনি। অন্যদিকে
বৈঠকে রুহানি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান তার যতটুকু ভূমিকা রাখার আছে তা পালন করবে। রুহানি আরও বলেন, সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতা একটি ছোঁয়াচে রোগের মতো। এটি শুধু একটি অঞ্চলের সমস্যা নয়।
তেহরান টাইমস