এবার ইইউতে ফ্রান্সের বিষয়ে গণভোটের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিন লো পেন । ছবি: রয়টার্স
মারিন লো পেন । ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের পর এবার ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের সদস্যপদ নিয়ে এক গণভোটের আয়োজনের আহ্বান জানিয়েছে দেশটির কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টি।
ইইউ ধীরে ধীরে ‘অগণতান্ত্রিক ও নিষ্ঠুর’ হয়ে উঠছে উল্লেখ করে দলটির টুইটারে বলা হয়, ইউরোপীয় ব্লক থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাজ্য ‘ভালো থাকবে’।
‘স্বাধীনতার জয় হয়েছে উল্লেখ করে’ দলের প্রধান মারিন লো পেন বলেন, ‘এখন ফ্রান্স ও ইইউর অন্য দেশগুলোতে একইভাবে গণভোট প্রয়োজন।’
লো পেন গত মাসে বলেছিলেন, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে তিনি তাৎক্ষণিক ব্রাসেলসের সঙ্গে একক মুদ্রাসহ সার্বভৌমত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করবেন। আর এতে যদি তিনি ব্যর্থ হন, তাহলে তিনি গণভোটের মাধ্যমে ইইউ ছেড়ে আসতে ভোটারদের আহ্বান জানাবেন।

দলের ডেপুটি প্রধান ফ্লোরিয়ান ফিলিপট যুক্তরাজ্যের গণভোটের ফলাফলে উল্লাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘জনগণের স্বাধীনতা শেষে এসে জয়ী হয়। শাবাশ যুক্তরাজ্য। এখন আমাদের পালা #ব্রেক্সিট#ফ্রেক্সিট।’