প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সংবিধানে একাধিক পরিবর্তনের লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল গণভোট অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল শুক্রবার বিষয়টি অনুমোদন করেছেন। উপপ্রধানমন্ত্রী নুমান কুর্তুলমুস সংবাদমাধ্যমকে এ খবর দিয়েছেন। প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোই এই গণভোটের লক্ষ্য। সরকার বলছে, এই সাংবিধানিক পরিবর্তনের ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে এবং আরও কার্যকর নেতৃত্বের সুযোগ তৈরি হবে। তবে সমালোচকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তুরস্কে স্বৈরশাসনের পথ সুগম হবে।
এএফপি